পিয়ার টু পিয়ার

সরাসরি মানুষের সাথে যুক্ত হোন, সমর্থন জানান তাদের স্বপ্ন ও প্রয়োজনে। এখানে কোনো মধ্যস্থতাকারী নেই, আপনার দান ও সহযোগিতা সরাসরি পৌঁছায় সাহায্যপ্রার্থীর হাতে। আসুন, সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত মানুষের উন্নত জীবন ও ক্ষমতায়নে কাজ করি।

স্বাস্থ্য

কিডনী রোগে আক্রান্ত ছদাহার এক মাকে বাঁচাতে এগিয়ে আসুন

ছদাহা, সাতকানিয়া।

সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের হাঁসারপাড়া এলাকার ৫৫ বছর বয়সী মোরশেদা বেগম দীর্ঘদিন ধরে কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন চিকিৎসা বাবদ বিপুল অর্থ ব্যয় হওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। আপনাদের সামান্য মানবিক সহায়তা একজন অসহায় মায়ের চিকিৎসা অব্যাহত রাখতে এবং নতুন জীবনের আশা জাগাতে পারে।

৳0 পেয়েছি
দরকার: ৳100,000 • 0 জন দিয়েছেন।
0%